ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

'স্বপ্নই আপনাকে টেনে নিয়ে এসেছে এমন উচ্চমাত্রায়, ঈর্ষণীয় স্থানে' - সোহেল তরফদার

সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধার সন্তান মুক্তচিন্তাশীল লেখক এম. মনজুর মোর্শেদ তরফদার সোহেল 'ঈর্ষা' নিয়ে বলেন,"একটি ছোট্ট শব্দ "স্বপ্ন" । ঈর্ষার সবচেয়ে বিপরীতমুখী অবস্থানে জায়গা তার। আপনাকে নিয়ে কেউ ঈর্ষা করলে ধীরস্থিরভাবে তার মোকাবেলা করুন। হঠাৎ উত্তেজিত হবেন না। কেননা, স্বপ্নই আপনাকে টেনে নিয়ে এসেছে এমন উচ্চমাত্রায়, ঈর্ষণীয় স্থানে।

আর আপনি যদি কারো কাজের জন্য ঈর্ষান্বিত হন, তবে স্বপ্ন দেখুন, দু'চোখ ভরা স্বপ্ন। আপনার ভেতরে যে ক্ষমতা আর দক্ষতা রয়েছে, তার সঠিক বাস্তবায়নই আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। তখন আপনিই হয়ে উঠবেন ঈর্ষণীয়। 

আসলে ঈর্ষা একটি আবেগ, এই আবেগের পজিটিভ এবং নেগেটিভ দুটি দিকই বিদ্যমান, আপনি কোনটি গ্রহণ করলেন, সেটাই আসল কথা। এক অচেনা কবির 'ঈর্ষা' শিরোনামের একটি কবিতার কয়েকটি পঙ্ক্তি এ রকম  -

"কোনো নাস্তার টেবিলে চায়ের পেয়ালা
 তোমার উষ্ণ ঠোঁটের ছোঁয়ায়
 আনন্দের নিঃশ্বাস ফেলবে?
 আমার ঈর্ষা হয়......
 আমি ঐ পেয়ালা হতে চাই''।

কাউকে ঈর্ষা না করে আপনি পেয়ালা হবার জন্য নেমে পড়ুন, হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পুড়ে পুড়ে আপনিই হয়ে উঠবেন একটি সুদৃশ্য পেয়ালা, প্রার্থিত মানবেরা আপনাকেই চুম্বন দেবে।"
ads
ads
ads

Our Facebook Page

↑